সীমান্তে উত্তেজনা প্রশমনে উত্তর কোরিয়াকে আলোচনার প্রস্তাব সিউলের

সীমান্ত এলাকায় উত্তেজনা কমাতে ও সম্ভাব্য সংঘাত এড়াতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনা করার প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি উত্তর কোরিয়ার সেনাদের সীমান্ত অতিক্রমের ঘটনার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে।

দক্ষিণ কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা নীতির উপমন্ত্রী কিম হং-চোল সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আকস্মিক সংঘাত ঠেকানো এবং সামরিক উত্তেজনা হ্রাস করতে দুই পক্ষের মধ্যে আন্তঃকোরীয় সামরিক বৈঠক হওয়া প্রয়োজন—এজন্য আমাদের সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করছে।’

তিনি আরও জানান, বৈঠকে সীমান্তে সামরিক বিভাজন রেখা (এমডিএল) স্পষ্টভাবে চিহ্নিত করার বিষয়েও আলোচনা হবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।