প্রকাশ্যে পুলিশের সামনে ছাত্রলীগ-যুবলীগের মিছিল

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে পুলিশের সামনে প্রকাশ্যে মিছিল বের হয়েছে। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ সমর্থিত নেতাকর্মীরা এই মিছিলটি করেন।

মিছিলের নেতৃত্ব দেন সিরাজদিখান উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু। এ ঘটনায় দায়িত্ব অবহেলার জন্য একজন সাব-ইন্সপেক্টরসহ তিন পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

তারা হলেন এসআই কামরুজ্জামান সিকদার, কনস্টেবল শফিকুল এবং কনস্টেবল বাদশা মিয়া।

স্থানীয় সূত্র জানায়,  ছাত্রলীগ ও যুবলীগের অনেক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন। প্রকাশ্যে এ মিছিলটি দেখে সাধারণ মানুষসহ স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মিছিলটি ইমামগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং এলাকাজুড়ে উত্তেজনা সৃষ্টি করে।

এ সময় মিছিলের ঠিক পেছনে পুলিশি একটি টহল গাড়ি চলতে দেখা যায়, যা ঘটনাটিকে আরো প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করে তোলে। শেখ হাসিনার মৃত্যুদণ্ড সংক্রান্ত রায় ঘোষণার পরদিন সকালেই আকস্মিকভাবে বের হওয়া এই মিছিল নিয়ে স্থানীয়দের মধ্যে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে।

সিরাজদিখান থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, “মিছিল চলাকালীন সময়ে ডিউটিরত পুলিশ সদস্যদের একটি টহল গাড়ি ওই সড়ক দিয়ে যাচ্ছিল। পুলিশ সদস্যরা তাদের আটক না করায় তিন পুলিশ সদস্যকে দায়িত্ব অবহেলার কারণে ক্লোজড করা হয়েছে।”

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।