সুষ্ঠু ভোটদান নিশ্চিত করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা জাতির জন্য সব দলের প্রতিশ্রুতি এবং নির্বাচন কমিশন দেশের মানুষের কাছে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আজ (বুধবার) নির্বাচন ভবনে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে তিনি এ কথা জানান। এ সময় তিনি সব রাজনৈতিক দলকে নির্বাচনের সময় সহযোগিতা প্রদানের পাশাপাশি নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।

সিইসি নাসির উদ্দিন জোর দিয়ে বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশনের প্রত্যাশা, সব রাজনৈতিক দল এই আচরণবিধি মেনে চলার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পূরণ করবে। তিনি উল্লেখ করেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য আইনশৃঙ্খলা বজায় রাখা জরুরি, যা নির্বাচনী আচরণবিধি মেনে চলার সঙ্গে সরাসরি সম্পর্কিত।

নির্বাচন সফল করতে আইনশৃঙ্খলা বাহিনীর চেয়ে রাজনৈতিক দলগুলোর ভূমিকাকেই বেশি গুরুত্বপূর্ণ উল্লেখ করেন সিইসি। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো আন্তরিকভাবে কাজ করলে নির্বাচন কমিশনের ওপর অতিরিক্ত চাপ পড়তে হয় না।

সিইসি ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি বাড়াতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন এবং আশা প্রকাশ করেন, দলগুলো নিজেদের কর্মীদের মাধ্যমে ভোটারদের ভোট কেন্দ্রে আসার জন্য উৎসাহিত করবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।