চাকরি গেলো তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের

জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার প্রজ্ঞাপন জারি করে তিনজন সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট)কে চাকরিচ্যুত করেছে। তারা বুনিয়াদি প্রশিক্ষণরত ছিলেন। চাকরিচ্যুত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—অনুপ কুমার বিশ্বাস (বগুড়া), নবমিতা সরকার (পিরোজপুর) এবং কাজী আরিফুর রহমান (ফরিদপুর)।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুসারে তাদের সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে। এছাড়া চাকরির মেয়াদে সরকারের কোনো আর্থিক পাওনা থাকলে তা ‘পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, ১৯১৩’ অনুযায়ী আদায় করা হবে।

জানা গেছে, বুধবারই ওই তিন কর্মকর্তার বুনিয়াদি প্রশিক্ষণ শেষ হয়েছে। প্রশিক্ষণ সমাপ্তির দিনেই তাদের চাকরি থেকে অপসারণ করা হলো। তবে প্রজ্ঞাপনে চাকরিচ্যুতির কারণ উল্লেখ করা হয়নি।

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।