রাঙামাটিতে কোটা–বিরোধী ঐক্যজোটের ৩৬ ঘণ্টার হরতাল চলছে

রাঙামাটিতে পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের অভিযোগে কোটা–বিরোধী ঐক্যজোটের ডাক দেওয়া ৩৬ ঘণ্টার হরতাল চলছে।

হরতাল কর্মসূচি বৃহস্পতিবার ভোর ৬টায় শহরের বনরূপা এলাকায় শুরু হয়, যেখানে আন্দোলনকারীরা টায়ার জ্বালিয়ে স্লোগান দেন। এসময় প্রধান সড়কে গাছ ফেলে প্রতিবাদ জানাতেও দেখা যায়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ কড়াকড়ি অবস্থানে ছিল।

হরতালের কারণে রাঙামাটি–চট্টগ্রাম ও রাঙামাটি–ঢাকাগামী দূরপাল্লার কোনো বাস ছাড়া যায়নি। অভ্যন্তরীণ সড়কেও যানবাহন চলাচল বন্ধ ছিল। ফলে সাধারণ মানুষকে পায়ে হেঁটে অফিস ও আদালতে যেতে দেখা গেছে। শহরের দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ ছিল, কোনো হাটবাজার বসেনি।

জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর জনপ্রশাসন মন্ত্রণালয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য নির্ধারিত ১% কোটা মেনে না চলায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ নিজস্ব আইনে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু করে। এ কারণে চেয়ারম্যান কাজল তালুকদারের বিরুদ্ধে বাঙালি শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ ওঠে।

এই কোটা–বৈষম্যের প্রতিবাদে কোটা–বিরোধী ঐক্যজোট, শিক্ষার্থী ও সচেতন নাগরিক কমিটি ৩৬ ঘণ্টার হরতালের ডাক দেয়। হরতালকে সমর্থন জানিয়ে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন বাঙালি সংগঠন সংহতি প্রকাশ করেছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।