অনুমোদন ছাড়াই দালান নির্মাণ চলছে, নজর নেই রাজউকের: রিজভী

অনুমোদন ছাড়াই যেভাবে ইচ্ছা দালান নির্মাণ করা হচ্ছে—এমন অভিযোগ তুলে সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, ভূমিদস্যুরা রাজধানীর খাল-বিল ও নদী ধ্বংস করেছে; তারা অনুমোদন ছাড়া একের পর এক তলা তুলে ভবন বানালেও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) তা দেখেও দেখছে না।

রবিবার (২৩ নভেম্বর) নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম পটুর স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব মন্তব্য করেন। তিনি আরও বলেন, ভূমিকম্প সহনশীল বিল্ডিং কোডও কেউ মানছে না।

রিজভী অভিযোগ করেন, যেসব ভূমিদস্যুরা খাল-নদী দখল ও ধ্বংস করে, তারাই আবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে জায়গা করে নেয় এবং অবৈধ উপায়ে সম্পদশালী হয়ে ওঠে। তার দাবি, শেখ হাসিনার শাসনামলে এসব ঘটনার মাত্রা আরও বেড়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।