কুষ্টিয়া জেলা পিবিআই ইউনিট পরিদর্শন ও মতবিনিময় সভা

পিবিআই প্রধান কর্তৃক পিবিআই কুষ্টিয়া জেলা ইউনিট পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। গত বুধবার (২২ মে) সকাল সাড়ে ১১টায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান অ্যাডিশনাল আইজিপি জনাব বনজ কুমার মজুমদার, বিপিএম(বার), পিপিএম পিবিআই, কুষ্টিয়া জেলা ইউনিট পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পিবিআই, কুষ্টিয়া জেলার সকল স্তরের অফিসার ও ফোর্সদের সাথে মামলা তদন্ত, ফোর্সের কল্যাণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। অ্যাডিশনাল আইজিপি জনাব বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম মহোদয় এর আগমন উপলক্ষে পিবিআই, কুষ্টিয়া জেলা নানাবিধ কর্মসূচী গ্রহন করে। এর মধ্যে অন্যতম ছিল অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ শহীদ আবু সরোয়ার, পুলিশ সুপার, পিবিআই, কুষ্টিয়া। অ্যাডিশনাল আইজিপি জনাব বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম মহোদয় উক্ত মতবিনিময় সভায় মামলার নির্ভুল তদন্ত, ফোর্সের শৃঙ্খলা, কল্যানসহ নানাবিধ বিষয় অন্তর্ভূক্ত ছিল। পিবিআই গঠন হয়েছিল মামালার সঠিক ও নির্ভুল তদন্ত করার উদ্দেশ্যে। তিনি বলেন পিবিআই সারা দেশে সম্পূর্ণ চাপমুক্ত থেকে সঠিক তদন্ত করে আসছে। একারণে সকল স্তরের মানুষের কাছে পিবিআই এখন আস্থার জায়গা। তিনি পিবিআইকে এই আস্থা ধরে রাখার জন্য নির্দেশ দেন। তিনি আরো বলেন নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন এবং ন্যায় বিচার হতে বঞ্চিতও না হন সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি অফিসে আগত দর্শনার্থী, নারী ও শিশু এবং ভিকটিমদের প্রতি আন্তরিক ও সহানুভুতিশীল হওয়ার নির্দেশনা প্রদান করেন। মামলা তদন্তে সততা, নিষ্ঠা, মামলার সঠিক রহস্য উদ্ঘাটন পূর্বক মামলার গুনগত মান ধরে রাখা এবং সঠিক ও নির্ভুল তদন্ত রিপোর্ট প্রদান করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এছাড়াও ক্লুলেস মামলা রহস্য উদ্ঘাটনে বিশেষ গুরত্ব আরোপ করেন এবং তদন্তে দীর্ঘসূত্রিতা পরিহার করার নির্দেশ প্রদান করেন। মতবিনিময় সভার শুরুতে তিনি পিবিআই কুষ্টিয়ার জন্য অধিগ্রহণকৃত নিজস্ব ভূমি পরিদর্শণ করেন। সেখানে নবনির্মিত গোলঘর উদ্বোধন, বৃক্ষরোপন এবং পুকুরে মৎস্য অবমুক্ত করেন। মতবিনিময় সভা শেষে তিনি পিবিআই, কুষ্টিয়া জেলা অফিস ভবন, ব্যারাক ভবন এবং হাজতখানা পরিদর্শন করেন। এছাড়াও তিনি অফিসের গুরত্বপূর্ণ রেজিষ্ট্রার সমূহ পর্যালোচনা করেন এবং রেজিষ্ট্রার ও রেকর্ড রক্ষনাবেক্ষনে আরো আন্তরিক হওয়ার নির্দেশ দেন। পরিদর্শনকালে অত্র ইউনিটের সকল কর্মকর্তা ও ফোর্স উপস্থিত ছিলেন।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।