লক্ষ্মীপুরে নিজ দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরের রামগঞ্জে দোকানে ঢুকে আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় যুবক ইউছুফকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হলেও, কী কারণে আনোয়ারকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজারে ঘটনাটি ঘটে।

নিহত আনোয়ার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া এলাকার আলী রেজা বেপারী বাড়ির বাসিন্দা ছিলেন এবং নাগমুদ বাজারে একটি কনফেকশনারির ব্যবসা করতেন।

অভিযুক্ত ইউছুফ একই গ্রামের মাইজের বাড়ির এরশাদ মিয়ার ছেলে। তিনি আগে প্রবাসে ছিলেন এবং দেড় বছর আগে দেশে ফিরে আর বিদেশে যাননি।

পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, প্রতিদিনের মতো আনোয়ার সকালে দোকানে বসেন। কিছুক্ষণ পর ইউছুফ এসে তার সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান। পরে দোকানের ভেতরে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারের বুক ও পেটে আঘাত করেন। এরপর তিনি দ্রুত পালিয়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কেউই ঘটনার সঠিক কারণ বলতে পারেননি।

নিহতের স্ত্রী জান্নাত আক্তার সাথী কান্নাজড়িত কণ্ঠে বলেন, কী কারণে আমার স্বামীকে হত্যা করা হয়েছে তা জানি না। ঘাতক নির্মমভাবে আমার স্বামীকে খুন করেছে। আমি এর বিচার চাই।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরেই হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত ইউছুফ পালিয়ে গেছে, তাকে আটকের চেষ্টা চলছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।