জাতীয় নির্বাচন পর্যন্ত ব্যাংকারদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

দেশের ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত বিদেশ ভ্রমণে যেতে পারবেন না। বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারের মাধ্যমে এ নির্দেশনা জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করা হলো। তবে অপরিহার্য কারণে ভ্রমণের অনুমতি দেওয়া যাবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১–এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা কার্যকর করা হয়েছে এবং তা অবিলম্বে প্রয়োগযোগ্য।

অপরিহার্য কারণ বলতে বোঝানো হয়েছে— চিকিৎসা, তীর্থযাত্রা, জরুরি দপ্তরগত প্রয়োজনসহ অন্যান্য আবশ্যকতা।

এর আগে বিভিন্ন সময়ে ব্যাংকারদের বিদেশ ভ্রমণ বিষয়ে বাংলাদেশ ব্যাংক নানা নির্দেশনা দিয়েছে— কখনও নিষেধাজ্ঞা, আবার কখনও শিথিলতা আরোপ করা হয়েছে।

 

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।