ঢাকায় শীতের অনুভূতি বাড়ছে, তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে

প্রকৃতিতে বইছে শীতের আমেজ। রাজধানী ঢাকায় তাপমাত্রা সামান্য কমে আরও বেড়েছে শীতের অনুভূতি। আজ বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৪ শতাংশ।

বুধবার (২৬ নভেম্বর) একই সময়ে ঢাকার তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। তার আগের দিন মঙ্গলবার ভোরে তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ পরিষ্কার থাকতে পারে। বাতাস উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

দেশের জন্য দেওয়া সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে সকাল হলেই জেলা শহরগুলো কুয়াশায় ঢেকে যাচ্ছে। ঘাসের ডগায় জমছে শিশিরের স্বচ্ছ দানা। সন্ধ্যা নামতেই বাড়ছে শীতের প্রভাব। ফলে শীতের পোশাকের চাহিদা বেড়েছে। শীত বাড়ার সঙ্গে শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত রোগও বাড়ছে।

শীতকে ঘিরে শুরু হয়েছে পিঠা-পুলির উৎসব। বিকেল হলেই হাট-বাজারে দোকানিরা সাজিয়ে বসছেন গরম পিঠার পসরা। গরম পিঠার ধোঁয়া ও স্বাদ নিতে ফুটপাতের এসব দোকানে ভিড় করছেন ভোজনরসিকরা।

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।