পাকিস্তানের চেকপোস্টে সন্ত্রাসী হামলা, নিহত ৩ পুলিশ সদস্য

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গুতে একটি পুলিশ চেকপোস্টে সন্ত্রাসী হামলায় অন্তত তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) গভীর রাতে এ হামলায় আরও দুই পুলিশ আহত হয়েছেন। খবর সামা টিভির।

পুলিশ ও জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, শাহু রোডের কাজি তলাব চেকপোস্টে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীরা কাজি তলাব চেকপোস্টকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়।

জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) খান জেব খান বলেন, পুলিশ সদস্যরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে হামলাকারীদের মোকাবিলা করেছেন।

মুখোমুখি সংঘর্ষের সময় সন্ত্রাসীরা অতিরিক্ত গুলি ছোড়ে, যা দীর্ঘক্ষণ ধরে চলা বন্দুকযুদ্ধে রূপ নেয়। পরে অতিরিক্ত পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে ডিপিও’র নেতৃত্বে অভিযানে অংশ নেন।

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এ হামলায় অন্তত তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। তারা হলেন—এলএইচসি ওহিদ শাহ এবং কনস্টেবল আবদুল সমাদ। নিহত আরেক পুলিশ সদস্যের পরিচয় এখনো জানা যায়নি।

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোয়াইল আফরিদি এ হামলার তীব্র নিন্দা জানিয়ে এটিকে শান্তি বিঘ্নিত করার ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত কাজ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। এমন হামলা প্রদেশের নিরাপত্তা বাহিনীর মনোবল ভেঙে দিতে পারবে না।’

তিনি আরও জানান, শত্রুদের সবাইকে আইনের আওতায় আনা হবে। নিহত ও আহত পুলিশ সদস্যদের পরিবারের পাশে প্রাদেশিক সরকার রয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।