প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রাজশাহীর পুঠিয়ায় এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত আজিজুল ইসলাম মোল্লা (২৮) গাজীপুরের টঙ্গি পৌরসভার টিআইসি এলাকা থেকে র‌্যাব গ্রেপ্তার করেছে। র‌্যাব-৫-এর একটি দল বুধবার রাতে টঙ্গি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আজিজুল মোল্লা পুঠিয়ার দমদমা গ্রামের সেরাজ মোল্লার ছেলে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

সূত্র জানায়, ২২ অক্টোবর পুঠিয়ার দমদমা গ্রামের ২৫ বছর বয়সি এক শারীরিক প্রতিবন্ধী নারীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে আজিজুল মোল্লা। এরপর ভয়ভীতি দেখিয়ে ওই নারীকে আরও কয়েকবার ধর্ষণ করা হয়। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীর মা ২৮ অক্টোবর পুঠিয়া থানায় মামলা করেন। মামলা হওয়ার পর থেকেই আজিজুল পলাতক ছিলেন।

গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, আজিজুল মোল্লা গাজীপুরের টঙ্গি টিআইসি এলাকায় অবস্থান করছেন। বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।