খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
পশ্চিম ইন্দোনেশিয়ার সুমাত্রার উপকূলবর্তী একটি দ্বীপে বৃহস্পতিবার সকাল ১১টা ৫৬ মিনিটে ৬.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য জানিয়েছে। আপাতত কোনো ক্ষতি বা সুনামি সতর্কতার রিপোর্ট পাওয়া যায়নি।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি সিমেউলুয়ে দ্বীপে ২৫ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে।
ঘটনার পর ভারত মহাসাগরের সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কারণে কোনো সুনামির আশঙ্কা নেই।
ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ৬.৩ এবং গভীরতা ১০ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, এই কম্পন থেকে সুনামি সৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
দক্ষিণ-পূর্ব এশিয়ার বিস্তীর্ণ দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়া প্রায়ই ভূমিকম্পের সম্মুখীন হয়, কারণ এটি প্রশান্ত মহাসাগরের ‘ফায়ার রিং’-এ অবস্থান করছে।
এই সক্রিয় ভূ-তাত্ত্বিক অঞ্চলে টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে ব্যাপক ভূমিকম্প ঘটে থাকে।
সূত্র: এএফপি
খবরওয়ালা/টিএসএন