সাউথইস্ট ব্যাংকের নতুন এমডি খালিদ মাহমুদ

মো. খালিদ মাহমুদ খান গতকাল বৃহস্পতিবার সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) অতিরিক্ত এমডি এবং চিফ বিজনেস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

খালিদ মাহমুদ খান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ২৬ বছরের দীর্ঘ কর্মজীবনে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) পদে দায়িত্ব পালন করেন। তিনি হোলসেল ব্যাংকিং বিভাগের প্রধান হিসেবে কাজ করেন এবং দিলকুশা ও পান্থপথ শাখার ব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

খালিদ মাহমুদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং পরবর্তীতে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৯৪ সালে অগ্রণী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। করপোরেট ব্যাংকিং, আর্থিক প্রতিষ্ঠান, ঋণ ব্যবস্থাপনা, পুনরুদ্ধার, আন্তর্জাতিক বাণিজ্য, বৈদেশিক মুদ্রা, সাধারণ ব্যাংকিং, এসএমই, রিটেইল এবং রিলেশনশিপ ম্যানেজমেন্টসহ ব্যাংকিং খাতের বিভিন্ন ক্ষেত্রে তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।

এছাড়া, তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা এবং সম্মেলনে অংশগ্রহণ করেছেন, যা তার পেশাদারী দক্ষতা ও অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।