ইন্দোনেশিয়ায় টানা বন্যা ও ভূমিধসের কারণে মৃতের সংখ্যা ২০০–র বেশি হয়েছে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে। পশ্চিম সুমাত্রা আঞ্চলিক দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র ইলহাম ওয়াহাব শুক্রবার রাতে জানান, এখন পর্যন্ত ৬১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা গেছে এবং আরও ৯০ জনকে উদ্ধারে প্রচেষ্টা চলছে।
এর আগে প্রদেশটিতে মৃতের সংখ্যা ২৩ জন বলা হলেও পরে তা সংশোধন করা হয়। সংস্থার হিসাব অনুযায়ী উত্তর সুমাত্রায় আরও ১১৬ জন এবং আচেহ প্রদেশে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে।
গত কয়েক দিনের প্রবল বর্ষণ ও ঝড়ো বাতাসে আচেহ ও পশ্চিম সুমাত্রার বিস্তীর্ণ এলাকা বন্যাকবলিত হয়ে পড়ে। শুক্রবার বৃষ্টিপাত কিছুটা কমলেও সার্বিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য উন্নতি হয়নি। এখনো বহু দুর্গত এলাকায় উদ্ধারকারী দল পৌঁছাতে পারেনি বলে জানা গেছে।
সূত্র : এএফপি।
খবরওয়ালা/টিএসএন



