ঋণ জালিয়াতিতে ৯ কোটি টাকা আত্মসাৎ

নোয়াখালীর আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের দুই শাখা থেকে প্রায় ৯ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শাখা ব্যবস্থাপক আলমগীর হোসেনকে র‍্যাব গ্রেপ্তার করেছে। শনিবার রাতে চট্টগ্রামের একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়।

র‍্যাবের তথ্য অনুযায়ী, আলমগীর হোসেন বিভিন্ন ব্যক্তির নামে জাল জাতীয় পরিচয়পত্র ও ভুয়া মুঠোফোন নম্বর ব্যবহার করে ঋণ ছাড়িয়ে দীর্ঘদিন ধরে এই অর্থ আত্মসাৎ করে আসছিলেন। ব্যাংকের নিজস্ব অনুসন্ধানে তাঁর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর দুর্নীতি দমন কমিশন গত ২০ অক্টোবর ব্যাংকের রেকর্ডপত্র যাচাই করে। পরে নোয়াখালী স্পেশাল সিনিয়র জজ আদালতে দুদক দুটি মামলা দায়ের করে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে আগেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল।

দুদকের নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. ফারুক আহমেদ জানান, ব্যাংকের দুই শাখা থেকে ৯ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে আলমগীর হোসেনের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। র‍্যাবের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নোয়াখালী জেলার উপপরিচালক মো. সুজন মিয়া বলেন, বিভিন্ন সদস্যের নামে ভুয়া ঋণ দেখিয়ে ওই কর্মকর্তা অর্থ আত্মসাৎ করেছেন। দুদক ও ব্যাংকের অভ্যন্তরীণ অনুসন্ধানে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।