ডিসেম্বর থেকে কার্যকর জ্বালানি তেলের নতুন দাম

ডিসেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা বৃদ্ধি করা হয়েছে। আজ সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ রবিবার রাতে এই প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম বেড়ে ১০৪ টাকা, কেরোসিন ১১৬ টাকা, পেট্রল ১২০ টাকা এবং অকটেন ১২৪ টাকা হয়েছে। সরকার গত বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা গেছে, দেশের বার্ষিক জ্বালানি তেলের চাহিদা প্রায় ৭৫ লাখ টন, যার ৭৫ শতাংশ ডিজেলে ব্যবহৃত হয়। বাকি ২৫ শতাংশে পেট্রল, অকটেন, কেরোসিন ও অন্যান্য জ্বালানি তেল অন্তর্ভুক্ত।

ডিজেল সাধারণত কৃষি সেচ, পরিবহন ও জেনারেটরে ব্যবহৃত হয়। বিপিসি মূলত ডিজেল বিক্রি থেকে লাভ-লোকসান নির্ভর করে, আর অকটেন ও পেট্রলে লাভ থাকে সব সময়।

স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতিতে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমলে দেশে কমে এবং বেড়ে গেলে বাজারেও বৃদ্ধি পায়।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।