টাঙ্গাইলে দোকানে আগুনে দগ্ধ হয়ে ব্যবসায়ীর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় একটি দোকানে আগুন লেগে গফুর আলী (৬০) নামে এক ব্যবসায়ী দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। আগুনে দোকানের সব মালামাল পুড়ে গেছে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার বল্লা ইউনিয়নের কাগুজিপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত গফুর আলী কোকডহরা ইউনিয়নের দত্তগ্রাম এলাকার হবিবুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে হঠাৎ গফুর আলীর দোকানে আগুন ধরে দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় তিনি দোকানের ভেতরেই আটকা পড়ে যান। পরে আগুন নিয়ন্ত্রণে আসার পর ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের তাপ ও ধোঁয়ায় দম বন্ধ হয়ে তার মৃত্যু হয়। আগুনে দোকানের সব মালামাল নষ্ট হয়ে গেছে।

স্থানীয় ব্যবসায়ী কামরুল ইসলাম ও বাজার কমিটির সভাপতি মো. ফজলু তালুকদার জানান, বেলা সাড়ে ১২টার দিকে গফুরের তেলের দোকান থেকে ধোঁয়া উঠতে দেখে তারা আগুন নেভানোর চেষ্টা করেন। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং গফুর দোকানের ভেতর আটকা পড়েন। খবর পেয়ে কালিহাতী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গফুর দোকান থেকে বের হতে না পারায় দগ্ধ হয়ে মারা যান।

কালিহাতী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রাসেল মিয়া জানান, দোকানের মালিক গফুর ভেতরে আটকা পড়ে দগ্ধ হয়ে মারা যান। তার মরদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। আগুনে দোকানের দুই থেকে আড়াই লাখ টাকার মালামাল পুড়ে গেছে। অন্য কোনো দোকানের ক্ষয়ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

খবরওয়ালা/এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।