ঢাকায় বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে মামলা

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অবমাননার অভিযোগে ঢাকায় আলোচিত বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা মামলাটি গ্রহণ করে রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলাটি ৩০ নভেম্বর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোট্রমা সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মাহফুজুর রহমান দায়ের করেন। মামলায় জানা যায়, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় একটি পালাগানের অনুষ্ঠানে আবুল সরকার সংগীত পরিবেশন করেন। সেই পরিবেশনার কিছু অংশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে তিনি মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন এবং পবিত্র কোরআনের সুরা নাসকে বিকৃতভাবে উপস্থাপন করেছেন। অভিযোগে বলা হয়, তিনি ইসলাম ধর্মের বিশ্বাসের অবমাননা করেছেন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে কটূক্তি করেছেন। মামলাটি দণ্ডবিধি ১৮৬০-এর ২৯৫ ও ২৯৫(ক) ধারায় করা হয়েছে। আবুল সরকার একমাত্র আসামি।

খবরওয়ালা/এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।