“অবিশ্বাস্য রাফিনিয়া ব্যালন ডি’অর পেল না!”—সিমিওনের ক্ষোভ ছড়াল

রাফিনিয়া যেন কয়লার মাঝে হিরের মতো চমকেই উঠলেন। বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের গুরুত্বপূর্ণ লড়াইয়ে ব্রাজিলিয়ান এই উইঙ্গার ছিলেন ম্যাচের সবচেয়ে উজ্জ্বল খেলোয়াড়। নিজের গোল এবং ধারাবাহিক চাপ ধরে রেখে তিনি বার্সার ৩-১ জয়ে মূল ভূমিকা রাখেন।

আতলেতিকোর কোচ দিয়েগো সিমিওনে ম্যাচের আগেই তার প্রশংসা করেছিলেন। কিন্তু ম্যাচ শেষে যেন রাফিনিয়ার পারফরম্যান্স আরও বাড়িয়ে দিয়েছে আর্জেন্টাইন কোচের মুগ্ধতা।

সিমিওনে বলেন, “রাফিনিয়া অবিশ্বাস্য। তার টেকনিক, গতি, বুদ্ধি—সবই বিশ্বমানের। সে উইঙ্গার, মিডফিল্ডার, স্ট্রাইকার, এমনকি উইং-ব্যাক—সব পজিশনেই যেন সমানভাবে মানিয়ে নেয়।”

তিনি আরও বলেন, “সে দৌড়ায়, লড়াই করে, সুযোগ তৈরি করে—সবকিছুই করতে পারে।”

এরপরই তিনি ব্যালন ডি’অর প্রসঙ্গে মুখ খুলে বলেন, “আমি সত্যিই বুঝতে পারি না রাফিনিয়া এটা জেতেনি কীভাবে। ভোটের নিয়ম নিয়ে কিছু বলার নেই, কিন্তু যদি আমার ওপর নির্ভর করত তাহলে আমি তাকে ছাড়া কাউকে বেছে নিতাম না।”

ম্যাচের সমতার গোলটি করেন রাফিনিয়া। এরপর আক্রমণভাগে তার প্রভাবই বার্সাকে এগিয়ে রাখে।

২০২৪ সালের ব্যালন ডি’অরে প্রথম হয়েছেন উসমান দেম্বেলে, দ্বিতীয় লামিন ইয়ামাল। আর রাফিনিয়া শেষ পর্যন্ত পঞ্চম স্থানে। তবে তার পারফরম্যান্স দেখে মনে হচ্ছে ভবিষ্যতে তিনি যে আরও বড় পুরস্কারের দাবিদার, তা নিয়ে কোনো সন্দেহ রাখেন না সিমিওনে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।