কাকা খ্যাত ইফতিখার আহমেদকে দলে ভিড়ালো রংপুর রাইডার্স

রংপুর রাইডার্স আবারও পুরনো আস্থায় ফিরেছে। বিপিএলের দ্বাদশ আসরকে সামনে রেখে একবারের চ্যাম্পিয়নরা পাকিস্তানের অলরাউন্ডার ইফতিখার আহমেদকে আবার দলে নিয়েছে।

গত আসরেও রংপুরের হয়ে খেলেছিলেন ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার। ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করে দলটির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩০৫ রান করেন তিনি, যা সাইফ হাসানের ৩০৬ রানের ঠিক পরেই। ১২ ম্যাচে ব্যাটিংয়ের পাশাপাশি তার অফস্পিনে আসে আরও ৫ উইকেট।

ইফতিখারকে দলে নেওয়ার বিষয়টি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। পোস্টে লেখা হয়েছে, ‘রংপুরের হয়ে আবারও রাঙাবেন অলরাউন্ডার ইফতিখার আহমেদ। এবারও রংপুরের প্রতিনিধিত্ব করবেন পাকিস্তানের এই পাওয়ার হাউস।’

রংপুরের দলে বিদেশি কোটায় ইফতিখারের সঙ্গে থাকছেন আরও তিন পাকিস্তানি—খাওয়াজা নাফি, ফাহিম আশরাফ ও সুফিয়ান মুকিম।

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।