কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি কর্মী নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে বিএনপি কর্মী মো. রফিক ওরফে রাফি (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত পৌনে ৭টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত রফিক পিয়ারপুর ইউনিয়নের পচাভিটা গ্রামের মৃত মতালীর ছেলে এবং তিনি স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রফিক স্থানীয় বাজারের একটি দোকানে বসে ছিলেন। সে সময় মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলিতে রবজেল ফরাজি ও ইউসুফ নামে দু’জন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, হত্যার কারণ এখনো স্পষ্ট নয়। তবে পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা ছুটোছুটি শুরু করলে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো থানায় কোনো মামলা হয়নি।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. সোলায়মান শেখ জানান, লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।