তানজিয়া আঞ্জুম সোহানিয়া কিশোরগঞ্জে নতুন ইউএনও

সম্প্রতি নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন সাবেক লাক্স সুন্দরী তানজিয়া আঞ্জুম সোহানিয়া। তিনি আগে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) হিসেবে সমন্বয় ও সংসদ বিভাগে দায়িত্ব পালন করছিলেন।

সোহানিয়া ২০১০ সালে চ্যানেল আই লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন এবং সেরা দশের তালিকায় নির্বাচিত হন। এছাড়া ক্লোজআপ মিস বিউটিফুল স্মাইল ক্যাটাগরিতেও পুরস্কার জিতেছিলেন। এরপর তিনি শোবিজে কিছু কাজ করেছেন, তবে নিয়মিত থাকেননি। পড়াশোনার ব্যস্ততায় নিজেকে সেখানে সীমিত রেখেছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী লাক্স সুন্দরী ৩৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে গেজেটপ্রাপ্ত হন। ২০১৯ সালের ২০ মার্চ প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে তিনি ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশপ্রাপ্ত হন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দ্বিতীয় ধাপে সরকার ৭৭ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেয়। নীলফামারী জেলার ৬ উপজেলার মধ্যে তিনটিতে রদবদল করা হয়। আজ ৪ ডিসেম্বর কিশোরগঞ্জে সোহানিয়ার যোগ দেওয়ার কথা।

সোহানিয়ার বাবা ডা. আজিজুল হক খান সরকারি কর্মকর্তা এবং মা সালমা সুলতানা গৃহিণী। তিনি ৫ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলেন এবং ছোটবেলা থেকেই ট্যালেন্টদের তালিকায় নাম ছিল তার।

ছোটবেলা থেকেই সংস্কৃতির সঙ্গে তার সম্পর্ক ছিল। গান ও একক অভিনয়ে জাতীয় পর্যায়ে পুরস্কার রয়েছে। কাবস্কাউট জাতীয় পর্যায়ে রানার্স আপ হয়েছেন এবং নাচেও সেরা ছিলেন।

তিনি টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ এবং কুমুদিনী সরকারি কলেজ থেকে এইচএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন।

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।