ক্লাব বিশ্বকাপে খেলবে না রিয়াল

ক্রীড়া ডেস্ক ॥ ঠাসা সূচির কারণে এমনিতেই ক্লাব বিশ্বকাপ নিয়ে খেলোয়াড়, খেলোয়াড়দের সংগঠন, কোচ এমনকি ক্লাবগুলোর আপত্তির অন্ত নেই।

এবার ভিন্ন এক কারণে নতুন আঙ্গিকে হতে যাওয়া এই টুর্নামেন্টে খেলার ব্যাপারে অনিহা প্রকাশ করেছে ইউরোপের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ। দলটির প্রধান কোচ কার্লো আনচেলত্তি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ফিফা যে অর্থের প্রস্তাব দিয়েছে তা মোটেও সন্তোষজনক নয়।

এই কারণে রিয়ালের সাথে আরও অনেক ক্লাব এই টুর্নামেন্টে অংশ নেবে না বলে মনে করেন ইতালিয়ান এই কোচ। গতকাল সোমবার ৬৫ বছর পূর্ণ করেছেন আনচেলত্তি। এদিনই ইতালিয়ান দৈনিক ইল জোর্নালে প্রকাশিত সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন তিনি। ফিফা এটি (ক্লাব বিশ্বকাপ আয়োজনের ভাবনা) ভুলে যেতে পারে।

ফুটবলাররা ও ক্লাবগুলো ওই টুর্নামেন্টে খেলবে না। রেয়াল মাদ্রিদের একটি ম্যাচের মূল্য ২ কোটির সমান। সেখানে পুরো টুর্নামেন্টের জন্য ২ কোটির প্রস্তাব দিচ্ছে ফিফা। রেয়াল খেলবে না। আমাদের মতো অন্য ক্লাবগুলোও এই আমন্ত্রণ ফিরিয়ে দেবে।

নতুন কাঠামোতে প্রতি চার বছর পরপর হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রে আগামী বছরের জুন-জুলাইয়ে ৩২ দল নিয়ে হবে এর উদ্বোধনী আসর। এরই মধ্যে ইউরোপের শীর্ষস্থানীয় ১২টি ক্লাবকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

আর প্রতি বছর ক্লাব বিশ্বকাপ নামে যে টুর্নামেন্টে হয়ে আসছে, সেটিও বহাল থাকছে, তবে নাম বদলে রাখা হয়েছে ‘ইন্টারকন্টিনেন্টাল কাপ’। এদিকে আগামী মৌসুমে ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতার তিন টুর্নামেন্টেই (চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা, কনফারেন্স লিগ) দল বাড়িয়ে ৩২ থেকে ৩৬ করা হবে। সব মিলিয়ে খুব ব্যস্ত সময় পার করতে হবে ফুটবলারদের। এই কারণে ৩২ দলের নতুন ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার আগ্রহ খুব একটা নেই ফুটবলারদের। এরপর রিয়ালের মতো ক্লাব ভিন্ন কারণ তুলে ধরায় এই প্রতিযোগিতার ভবিষ্যত নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।