ভিনিসিউসের সঙ্গে অপরাধ করে কঠিন শাস্তি পেল ৩ যুবক

ক্রীড়া ডেস্ক ॥ ঘটনা ২০২৩ সালের ২১ মে’র। মেস্তালা স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ার মধ্যে লা লিগার ম্যাচ চলাকালে ভিনিসিউস জুনিয়রকে উদ্দেশ্য করে চিৎকার ও বর্ণবাদী অঙ্গভঙ্গি করে তিন যুবক।

ঘটনার প্রায় এক বছর পর কঠোর শাস্তি পেল তারা।গতকাল সোমবার দেওয়া এক বিবৃতিতে রিয়াল জানায়, আদালত তিন যুবকের দোষ খুঁজে পেয়েছে। এজন্য তাদেরকে ৮ মাসের কারাদণ্ড ও যেকোনো ফুটবল স্টেডিয়াম থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে। 

অপরাধী সেই তিন যুবক তাদের অপরাধ স্বীকার করেছে এবং ভিনিসিউস জুনিয়র, রিয়াল মাদ্রিদ এবং অন্য যারা তাদের আচরণে বিক্ষুব্ধ ও অপমানিত বোধ করেছেন তাদের কাছে ক্ষমা চেয়ে চিঠি প্রকাশ করেছে। চিঠিতে অনুশোচনা করার পাশাপাশি ফুটবল ভক্তদের কাছে তারা অনুরোধ জানিয়েছে যেন সব ধরনের বর্ণবাদ এবং অসহিষ্ণুতা নির্মূল হয়। 

ভ্যালেন্সিয়ার মাঠে হওয়া সেই খেলায় ভিনিসিউসকে উদ্দেশ্য করে বেশ কয়েকবারই বর্ণবাদী মন্তব্য করেন গ্যালারিতে থাকা দর্শকরা। মাঠেই তখন প্রতিক্রিয়া দেখান এই ব্রাজিলিয়ান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও বর্ণবাদ প্রসঙ্গে একটি লম্বা স্ট্যাটাস দেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। ভিনিসিয়ুসের পোস্টে সমর্থন জানিয়ে কমেন্ট করেছিলেন তার রিয়াল সতীর্থ থিবো কুর্তোয়া, রদ্রিগো গোয়েজ, লুকা মদ্রিচ, টনি ক্রস, ডেভিড আলাবা, এদার মিলিতাও, দানি সেবায়োসরা।

ম্যানচেস্টার ইউনাইটেডের জ্যাডন সাঞ্চো, আর্সেনালের গ্যাব্রিয়েল মার্তিনেল্লিরাও ভিনিসিয়ুসকে সমর্থন জানিয়েছেন। ভিনিসিয়ুসের ঘটনায় কথা বলেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভাও।

এছাড়া ব্রাজিলের বিভিন্ন ক্লাবও কথা বলেছেন বর্ণবাদের এই ঘটনায়। তখন পিএসজিতে খেলা ও বর্তমানে রিয়ালে আসা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ইনস্টাগ্রাম পোস্টে লিখেছিলেন, ‘তুমি একা নও।

আমি তোমার সঙ্গে আছি এবং সমর্থন করছি।’ একই কথা বলেছেন তখন পিএসজি ও বর্তমানে আল হিলালে খেলা ভিনিসিউসের ব্রাজিলিয়ান সতীর্থ নেইমারও। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘আমি তোমার সঙ্গে আছি।’

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।