আর্জেন্টিনার জয়ের পর মেসিকে নিয়ে কী বললেন স্কালোনি

ক্রীড়া ডেস্ক ॥ শুরুর একাদশ বা বদলি খেলোয়াড়—লিওনেল মেসিকে যেভাবেই হোক খেলানোর ইঙ্গিত দিয়েছিলেন লিওনেল স্কালোনি। স্কালোনি কথা রেখেছেন।ইকুয়েডরের বিপক্ষে গত প্রীতি ম্যাচে মেসিকে খেলিয়েছেন তিনি। আর্জেন্টিনা ম্যাচটি জিতেছে ১-০ গোলে। 

বাংলাদেশ সময় ভোরে শিকাগোর সোলজার ফিল্ডে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা-ইকুয়েডর।

৪০ মিনিটে ক্রিস্টিয়ান রোমেরোর অ্যাসিস্টে গোল করেন আনহেল দি মারিয়া। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকার পর বদলি করা হয় দি মারিয়াকে।

৫৬ মিনিটে তাঁর (দি মারিয়া) বদলি হিসেবে নামেন মেসি। মেসিকে খেলানো নিয়ে স্কালোনির মনে কিছুটা খচখচানি কাজ করেছে।

কারণ সাম্প্রতিক সময়ে চোটের সঙ্গে লড়ছেন মেসি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারকে আজ তা-ও খেলিয়েছেন স্কালোনি। নিকোলাস ওতামেন্দির মতো ডিফেন্ডারকে বদলি হিসেবে রাখলেও খেলানো হয়নি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ বলেছেন, ‘মাঝেমধ্যে সময় আসে, তখন ঝুঁকি নেওয়ার প্রয়োজন পড়ে না। শুধু এটা লিওর (মেসি) জন্যই নয়। অন্যান্য ফুটবলারও আজ খেলেনি—যেমন ওতামেন্দি। দি মারিয়া কিছু সময় খেলার সুযোগ পেয়েছে।

এনজো অপারেশনের পর ফিরেছে। ১-০ গোলে জিতলেও ম্যাচে দাপট ছিল আর্জেন্টিনার। ৬৫ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর আলবিসেলেস্তেরা নিয়েছে ৪ শট। ইকুয়েডর ৩৫ শতাংশ বল দখলে রেখেছে। আর্জেন্টিনার লক্ষ্য বরাবর একটা শটও রাখতে পারেনি দলটি।

স্কালোনির মতে, আর্জেন্টিনা ম্যাচটা দারুণ খেলেছে। আর্জেন্টিনার কোচ বলেন, ‘আমি মনে করি, আমাদের জন্য দারুণ ম্যাচ ছিল। ইকুয়েডরের জন্যও। প্রীতি ম্যাচে এমন প্রতিদ্বন্দ্বিতাই থাকা উচিত। যা করতে হতো তা-ই করেছি। আধিপত্য বিস্তার করে বলের দখল নিতে চেয়েছি।

২১ জুন আর্জেন্টিনা-কানাডা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৪ কোপা আমেরিকা। শিরোপা রক্ষার অভিযানের আগে আরও এক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে আর্জেন্টিনা। ১৫ জুন বাংলাদেশ সময় সকাল ৬টায় আর্জেন্টিনা খেলবে গুয়াতেমালার বিপক্ষে। এই ম্যাচের (গুয়াতেমালা) পরই আর্জেন্টিনার কোপা আমেরিকার দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্কালোনি। 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।