কুষ্টিয়ায় মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেফতার

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা এলাকা থেকে মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আটটি মোবাইল ফোন ও ৪শ’ অবৈধ মোবাইল সিম উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার (২৯ মে) বিকালে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মোহা. মেহেদী হাসান। গ্রেফতারকৃত দুজন হলো- দহকুলা গ্রামের তরিকুল ইসলাম (৩৫) ও কুবাদ আলী (৪২)। পুলিশ সুপার জানান, নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের বাসিন্দা আল আমিন শেখ (২৮) কাজের সন্ধানে লিবিয়ায় যাওয়ার দুই বছর পর মানবপাচার চক্রের কবলে পড়েন। ওই চক্রের ৪-৫ জন সদস্য তাকে লিবিয়ায় একটি বাড়িতে আটকে রাখে। পরে এক ব্যক্তি তাকে মেরে ফেলার হুমকি দিয়ে মোবাইল ফোনে ১০ লাখ টাকা দাবি করে। এরপর সে আল আমিনকে মারধর করার অডিও, ভিডিও ও ছবি বাড়ির সদস্যদের কাছে পাঠায়। আল আমিনকে বাঁচাতে তার পরিবারের লোকজন ওই ব্যক্তির দেওয়া বিকাশ নম্বরে তিনবারে মোট ১০ লাখ টাকা পাঠান। এ ঘটনায় ৬ মে আল আমিনের ছোট ভাই আরিফুজ্জামান বাদী হয়ে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। মামলার পর গোয়েন্দা পুলিশ মানবপাচার চক্রের সদস্যদের গ্রেফতারে তৎপরতা শুরু করে। জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার দহকুলা গ্রাম থেকে থেকে তরিকুল ও কুবাদকে গ্রেফতার করে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, তারেক আল মেহেদী, দোলন মিয়া, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছাব্বিরুল আলম উপস্থিত ছিলেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।