পাকিস্তানের হামলায় দুই দিনে নিহত ২৩ আফগান তালেবান সেনা

পাকিস্তানের সেনাদের গত দুই দিনের হামলায় কমপক্ষে ২৩ আফগান তালেবান সেনা নিহত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) প্রকাশিত একটি প্রতিবেদনে এমন দাবি করেছে পাক সংবাদমাধ্যম দ্য নিউজ।

সংবাদমাধ্যমটি জানায়, বেলুচিস্তানের চামান সীমান্তে এসব সেনা নিহত হওয়ার বিষয়টি একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে বলে দাবি করা হয়েছে।

সূত্রের বরাতে বলা হয়, শুক্রবার মধ্যরাতে সীমান্তের জামান সেক্টরে আফগান সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রথমে ছোট অস্ত্র দিয়ে গুলি চালায়।

এরপর তাৎক্ষণিকভাবে পাকিস্তানি সেনারা পাল্টা জবাব দেয়। শুরুতে হালকা অস্ত্র ব্যবহার হলেও প্রায় ৪৫ মিনিট ধরে গোলাগুলি চলে।

তালেবান সেনারা যেন পাল্টা প্রতিরোধ করতে না পারে, সে জন্য পরে ভারী অস্ত্র মোতায়েন করা হয়। রকেট লঞ্চার, কামানসহ বিভিন্ন ভারী অস্ত্র ব্যবহারের ফলে আফগান তালেবান সেনাদের তিনটি সীমান্ত চৌকি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

একটি সূত্র জানায়, সাধারণ আফগান জনগণ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহার করা হয়েছে।

প্রথম হামলার পর আফগান সেনারা জনবহুল এলাকায় সরে যায় বলে দাবি করেছে সূত্রগুলো। এরপর সেখান থেকেও তারা গুলি চালায়। এর জবাবে ওই জনবহুল এলাকাতেও পাকিস্তানি বাহিনী ভারী অস্ত্র ব্যবহার করে হামলা চালায়।

খবরওয়ালা/এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।