আজকের ডলার ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার!

আজ সোমবার, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। আজ ডলারের দাম সামান্য কমেছে।

টানা কয়েক দিনের মূল্যবৃদ্ধির পর গত সপ্তাহে ডলারের দাম কমেছিল। গত বুধবার থেকে তা আবার বেড়তে শুরু করেছিল। গতকাল দাম অপরিবর্তিত থাকলেও আজ সামান্য হ্রাস পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আজ ডলারের সর্বোচ্চ দাম ১২২ টাকা ৩০ পয়সা এবং সর্বনিম্ন দাম ১২২ টাকা ২৮ পয়সা। গড় দাম দাঁড়িয়েছে ১২২ টাকা ২৮ পয়সা। গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ডলারের দাম ওঠানামা করছে।

আজ দেশের মুদ্রাবাজারে বেশির ভাগ বৈদেশিক মুদ্রার দাম কমেছে। এর মধ্যে রয়েছে ইউরো, পাউন্ড, রুপি, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলার। আজ কোনো মুদ্রার দাম বৃদ্ধি পায়নি। ইউয়ান ও ইয়েনের দাম অপরিবর্তিত আছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত দামের তুলনায় খোলাবাজারে কিছুটা বেশি দামে মুদ্রা বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামা দেশের ব্যবসা-বাণিজ্যের খরচকেও প্রভাবিত করে।

 

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।