খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় রবিবার (৭ ডিসেম্বর) গ্যাস্ট্রিকের ট্যাবলেট ভেবে ভুলবশত ইঁদুর মারার বিষাক্ত ট্যাবলেট খেয়ে কানকু মিয়া (৫০) ও মো. কমল মিয়া (৪৮) মারা গেছেন।
ঘটনা ঘটে পাররামরামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে। দুজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতির কারণে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কানকু মিয়া মারা যান। পরে রাতেই কমল মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত কানকু মিয়া মৃত মকজল হোসেনের ছেলে এবং কমল মিয়া একই ইউনিয়নের পোড়াভিটা গ্রামের। দুজনের মধ্যে বিয়ে সম্পর্ক ছিল।
দেওয়ানগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, তারা ভুলবশত গ্যাস্ট্রিকের ট্যাবলেটের বদলে ইঁদুর মারার বিষাক্ত ট্যাবলেট খেয়ে ফেলেছিলেন। ময়মনসিংহে নেওয়ার পথে একজন মারা যান এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান।
খবরওয়ালা /এসএস