জাস্টিন ট্রুডো-কেটি পেরির ঘনিষ্ঠ ছবিতে নেটমাধ্যমে তোলপাড়

প্রেমের গুঞ্জনে এবার যেন আনুষ্ঠানিক সিলমোহর দিলেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মার্কিন পপ তারকা কেটি পেরি। এতদিন যা ছিল নিছক জল্পনা, জাপান সফরেই তা প্রকাশ্যে ভালোবাসার রূপ নিল।

রাজনীতি ও বিনোদনের দুই ভিন্ন দুনিয়ার এই দুই তারকা এখন একই বন্ধনে আবদ্ধ। কেটি-ট্রুডো জুটি বর্তমানে জাপান সফরে রয়েছেন। সফরের শুরুতেই সেখানে প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ট্রুডো, সঙ্গে ছিলেন কেটিও। ওই উপস্থিতিতেই প্রথমবার সবার সামনে তাদের প্রেমের ইঙ্গিত মেলে।

জাপানে এখনো সফররত এই জুটি। এরই মধ্যে কেটি কয়েকটি ছবি প্রকাশ করেছেন, যেখানে ট্রুডোর সঙ্গে তাকে বেশ ঘনিষ্ঠ ভঙ্গিতে দেখা যায়।

একটি ছবিতে দুজনকে গাল ঘেঁষে সেলফি তুলতে দেখা গেছে—নতুন সম্পর্কের উচ্ছ্বাস তাদের চোখেমুখে স্পষ্ট। আরেকটি ছবিতে তারা নিরিবিলিতে খাবার উপভোগ করছেন।

ছবিগুলোর ক্যাপশনে কেটি লিখেছেন, ‘টোকিও টাইম অন ট্যুর অ্যান্ড মোর’। অর্থাৎ, তাদের টোকিও সফর যে শুধু ঘোরাঘুরিতেই সীমাবদ্ধ ছিল না, তা তিনি বুঝিয়ে দিয়েছেন।

 

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।