কুমারখালীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন দোকানে জরিমানা

মোশারফ হোসেন ॥ কুষ্টিয়া কুমারখালী বাজারে অভিযান চালিয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার (২৪ মে ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল কুমারখালী বাজারের খন্দকার স্টোর, মঙ্গল স্টোর, অরবিন্দ স্টোরে এই অভিযান পরিচালনা করেন। খাদ্য দ্রব্য মূল্য তালিকা, পাকা ভাউচার না থাকা, চিনি ও সুয়াবিন তেলের দাম বেশি নেওয়ার অভিযোগে  তিন দোকানে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন, জেলা  স্যানিটারী ইন্সক্টের আরাফাত আলী সহ পুলিশের সদস্যরা। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলার সহকারী পরিচালক সুচন্দন মন্ডল বলেন,  জেলা কার্যালয়ের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইনে কুমারখালী বাজারে অভিযান চালিয়ে ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৪ হাজার টাকা জরিমানা করেছি। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।