দৌলতপুরে পদ্মায় নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি ॥ দৌলতপুরে পদ্মায় নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার। কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া শিশু মোমিনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

গত শনিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার চিলমারী ইউনিয়নের খারিজাথাক জামে মসজিদ সংলগ্ন পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় মোমিন পরে গতকাল রোববার (১৮ আগস্ট) সকালে মৃত অবস্থা তাকে উদ্ধার করে। নিহত শিশুর মোমিন হোসেন (৫) ওই এলাকার মোহাম্মদ আলী মোল্লার ছোট ছেলে।

দৌলতপুরে পদ্মায় নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, গত শনিবার দুপুরে ৪ থেকে ৫ জন সমবয়সী শিশু নদীতে ঝাঁপ দেওয়া খেলছিল। এ সময় মোমিন নদীর পানিতে নিখোঁজ হয়। পরে গতকাল সকালে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

দৌলতপুরে পদ্মায় নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম বলেন, গত শনিবার খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে সকালে খুলনা থেকে আশা ডুবুরি দল নিয়ে উদ্ধারে যাওয়ার পথে আমরা খবর পায় শিশুটিকে স্থানীয়রা মৃত অবস্থায় উদ্ধার করেছে। 

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।