ভেড়ামারায় বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

ভেড়ামারা প্রতিনিধি ॥  কুষ্টিয়ার ভেড়ামারায় বিষধর সাপের কামড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশু হযরত আলী(৩) ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ দফাদার গ্রামের আব্দুল হালিমের ছেলে। এই ঘটনাটি নিশ্চিত করেছেন অত্র মোকারিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ ।

 

ভেড়ামারায় বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

 

ভেড়ামারায় বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রোববার (১৮ আগষ্ট) রাত ১০টার সময় ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর ফকিরাবাদ দফাদার গ্রামের আব্দুল হালিম এর ছেলে হযরত আলী (৩) নিজবসত ঘরে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপ তাকে কামড় দেয়। সাপের কামড়ে গুরুত্বর আহত শিশুটিকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তৃব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করে। এলাকাবাসী বিষধর সাপটিকে পিটিয়ে হত্যা করে।

 

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম বলেন, সাপের কামড়ে গুরুত্বর আহত হয়। পরে শিশুটিকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে, শিশুটি মারা যায়।

আরও দেখুন:

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।