কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামী মোঃ রাসেল (৩২) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামী কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা বাগানপাড়া গ্রামের মোঃ সেকেন আলী’র ছেলে। গত ০৬ আগষ্ট ২০২৪ তারিখ কুষ্টিয়া জেলার সদর থানাধীন নওয়াপাড়া এলাকায় শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন শেষে বাড়ী ফেরার সময় দুষ্কৃতিকারীদের ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে সেকোম (৪৫) মৃত্যুবরণ করে।

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

তিনি কুষ্টিয়া সদর উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত খেজমত’র ছেলে। উক্ত হত্যাকান্ডের প্রেক্ষিতে নিহতের স্ত্রী বাদী হয়ে গত (১৪ আগস্ট) কুষ্টিয়া জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে, যার মামলা নং-০৯, ধারাঃ ১৪৩,৩৪১,৩০২,১১৪,৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত মামলার এজাহার নামীয় আসামীদের গ্রেফতারের জন্য সিপিসি-১, কুষ্টিয়া গোয়েন্দা নজরদারি শুরু করে।

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত মামলার এজাহারনামীয় ১২ নং পলাতক আসামি মোঃ রাসেলকে কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা বাগানপাড়া এলাকা হতে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।