ষ্টাফ রির্পোটার ॥ দীর্ঘ ১৬ বছর পর কুষ্টিয়া জেলা জামায়াতের ইউনিয়ন পর্যায়ের শান্তি সমাবশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৩০ আগস্ট) বেলা ৩ টার সময় কুষ্টিয়া জেলার কুমারখালী থানার চাপড়া ইউনিয়নের বাধ বাজারে অনুষ্ঠিত হয় ।
কুষ্টিয়া জেলা জামায়াতের ইউনিয়ন পর্যায়ের শান্তি সমাবশ অনুষ্ঠিত
উক্ত শান্তি সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা আমীর, অধ্যাপক মাওলানা আবুল হাশেম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আমীর, কুমারখালী আফতাব উদ্দিন। এছাড়াও আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আফজাল হুসাইন, মাওলানা শামসুদ্দিন আহমেদ, মোঃ খায়রুল ইসলাম, মোঃ ইমরান খান, সাজ্জাদ আহমেদ (জীম)।

এসময় বক্তা বলেন, তারা নৌকা দেখেছেন, ধানের শীষ দেখেছেন, এবার তারা দাড়িপালা দেখতে চাই। তারা ১৮ কোটি মানুষকে নিয়ে নতুন করে সোনার বাংলা করতে চায়। সর্বশেষ তারা বলেছে সৎ লোকের শাসন চাই কোরআনের আইন চাই।




