দৌলতপুরে বিএনপির উদ্দ্যোগে কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসুচি পালন

দৌলতপুর প্রতিনিধি ॥ দৌলতপুরে বিএনপির উদ্দ্যোগে কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসুচি পালন। সারা দেশের ন্যায় গতকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) কুষ্টিয়া-দৌলতপুরের খলিশাকুন্ডিতেও  বিএনপি‘র উদ্দ্যোগে কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসুচি পালন হয়েছে। এই অবস্থান কর্মসুচিতে বিএনপি ও এর অঙ্গ  সংগঠন সমুহের নেতা কর্মীগনের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

দৌলতপুরে বিএনপির উদ্দ্যোগে কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসুচি পালন

দৌলতপুরে বিএনপির উদ্দ্যোগে কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসুচি পালন

গতকাল বিকালে খলিশাকুন্ডি পুরাতন বাসষ্ট্যান্ডে অবস্থিত শহীদ মিনার চত্তরে, খলিশাকুন্ডি ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন আলীর সভাপতিত্বে এই অনুষ্ঠান শুরু হলে প্রথমেই কোরান থেকে তেলওয়াত করেন মৌলভি ফরজ উল্লাহ। পরে উপস্থিত স্থানীয় নেতাকর্মীদের মধ্যে থেকে অনেকেই আবেগঘন বক্তব্য রাখেন।

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের অনেক নির্যাতিত নেতাও উপস্থিত ছিলেন তাদের মধ্যে মুল্যবান বক্তব্য রাখেন, কহর মালিথা, হাসান আহাম্মেদ, সুমন গাজী, আরোজুল্লাহ, আতিয়ার রহমান, আসাদুল হক, আনোয়ারুল ইসলাম (সাবেক ইউপি সদস্য), ইকবাল হোসেন, খাইরুল ইসলাম, মঈনুল ইসলাম ও আব্দুল বারী প্রমুখ। আগামীতে সুন্দর বাংলাদেশ বিনির্মানে সকলের সহযোগিতা চেয়ে বক্তাগন তাদের বক্তব্যে উপস্থিত জনতার দৃষ্টি আকর্ষন করেন। খলিশাকুন্ডি ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি জমির উদ্দিন মন্ডলের তত্বাবধানে অনুষ্ঠানটির সঞ্চালনে ছিলেন যুব নেতা একলাচুর রহমান।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।