কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি প্রকাশ হওয়ায় ইউনিয়ন নেতাকর্মীর আনন্দ মিছিল

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি প্রকাশ হওয়ায় ইউনিয়ন নেতাকর্মীর আনন্দ মিছিল করেছে। গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কুষ্টিয়া সদর উপজেলার ইবি’র বিত্তিপাড়া বাজারে আনন্দ মিছিল করছে উজানগ্রাম ইউনিয়ন বিএনপি ও কৃষক দলের নেতাকর্মীরা।

কুষ্টিয়া জেলা বিএনপি’র আহবায়ক কমিটিতে জনাব কুতুব উদ্দিন আহমেদ এবং সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার মনোনীত হওয়ায় মিছিল এর মাধ্যমে অভিনন্দন প্রকাশ করছে উজানগ্রাম ইউনিয়নের নেতাকর্মীরা। এই সময় উপস্থিথ ছিলেন উজানগ্রাম ইউনিয়ন বি এন পির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও উজানগ্রাম ইউনিয়ন কৃষক দলের আহবায়ক সাধু বিপ্লব ও যবদল নেতা খোকন ইসলাম সহ অনেকেই। বিত্তিপাড়া বাজারের চারপাশে শত, শত নেতাকর্মী নিয়ে আনান্দ উল্লাস করে মিছিল করেন।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।