দৌলতপুরে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাপের কামড়ে মৃত্যু হয়েছে বাছিরন খাতুন (৫৫) নামে এক বৃদ্ধার। এছাড়া পানিতে ডুবে মারা গেছে রবিউল ইসলাম (৩৭) নামে এক কৃষকের। গত ৬ সেপ্টেম্বর, শুক্রবার দিবাগত রাতে এবং সন্ধ্যায় নারী পুরুষ দু’জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

দৌলতপুরে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

দৌলতপুরে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার রিফাইতপুর ইউনিয়নের বিন্দিপাড়া গ্রামে রাত সাড়ে ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় নজরুল ইসলামের স্ত্রী বাছিরন খাতুনকে বিষাক্ত সাপে কামড় দেয়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপরদিকে শুক্রবার বিকেলে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মুসলিমনগর গ্রামের পুকুরে নিজ ক্ষেতের পাট জাগ দিতে গিয়ে পানিতে ডুবে লিয়াকত দফাদারের ছেলে কৃষক রবিউল ইসলামের মৃত্যু হয়েছে।

 

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

সন্ধ্যায় তার মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হলেও গতকাল  শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় কৃষক রবিউল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। সে মৃগী রোগে আক্রান্ত ছিল বলে নিহতের পরিবার ও এলাকাবাসী জানিয়েছে। পৃথক ২জনের মৃত্যুর ঘটনা দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান নিশ্চিত করেছেন।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।