আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন অবসরপ্রাপ্ত ওসি আব্দুল জলিল ও তার পরিবার

বিশেষ প্রতিনিধি ॥ গত ১৭.০৮.২০২৪ ইং তারিখে মোঃ আব্দুল জলিল (৬৩) সাং-গঙ্গারামপুর, ৭ নং হোগলবাড়ীয়া ইউপি, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া হাজির হইয়ে দৌলতপুর থানায় ভাঙচুর ও লুটপাটের ঘটনার বিবরণী দিয়ে অভিযোগ দায়ের করেন কিন্তু পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ না করাই মোঃ আব্দুল জলিল ও তার পরিবার আতঙ্কের মধ্যে দিয়ে দিন পার করছে। মোঃ আব্দুল জলিল বলেন, গত  ০৭/০৮/২০২৪ তাং রাত্রী অনুমান ০৮.২০ ঘটিকায় মোঃ জয়নাল আবেদিন শেখ (৬২) এর নেতৃত্বে ৯ থেকে ১০ জন ব্যক্তি হাতে লাঠি বাটাম ও ইটপাটকেল নিয়া বেআইনী ভাবে দৌলতপুর থানাধীন গঙ্গারামপুর গ্রামস্থ মোঃ জলিল এর বসত বাড়ীর সামনে উপস্থিত হইয়া তার নাম ধরে ডাকা ডাকিও গালিগালাজ করে।

আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন অবসরপ্রাপ্ত ওসি আব্দুল জলিল ও তার পরিবার

পরে মোঃ বাড়ী হইতে বাহির না হওয়ায়  বেলকোনি দিয়ে ইট পাটকেল ছুড়ি মারে। সেই সময় এই ইট এর  আঘাতে মোছাঃ বেনুয়ারা খাতুন এর ডান চোখের কোনায় লেগে গুরুতর আহত হয়। পরবর্তীতে সন্ত্রাসীরা ইট পাটকেল ও লাঠি দিয়া মোঃ জলিল বাড়ীর ২টি বৈদ্যতিক মিটর, গেইটের সামনের বড় লাইট, দরাজা, বাথরুমের পানির পাইপ ও বাথরুমেরপাইপ, ক্ষতি সাধন করে।এবং মোঃ জলিল বাড়ীর সামনে উত্তর পশ্চিমের বাড়ীর ছাদের নিচ দিয়ে গলির ইটের ওয়াল ভেঙ্গে যাতায়াতের রাস্তা দখল করে নেয়।

আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন অবসরপ্রাপ্ত ওসি আব্দুল জলিল ও তার পরিবার

পরে সন্ত্রাসীরা পরিবারের লোকজনদের খুন ও জকমের হুমকি দিয়া চলে যায়। আমরা একেবারে অসহায় হয়ে পড়েছি।আমরা কি এই অন্যায়ের বিচার পাব না আমার বাড়িতে এসে ভাঙচুর করলো আমার বাড়ি সিসি ক্যামেরাতে সবকিছু রেকর্ডিং করা আছে কিভাবে সন্ত্রাসী বাহিনীরা আমার বাড়ি ভাঙচুর করল।

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

আমি থানাতে গিয়ে অভিযোগ করলাম কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিল না। আমি চাই প্রশাসন দ্রুত এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান বলেন,অভিযোগ তদন্তে আমারা বিভিন্ন সময়ে আমাদের থানা থেকে অফিসার পাঠিয়েছি। মূলত অভিযোগকারী আব্দুল জলিলের ভাইয়ের সাথে জমি সংক্রান্ত সমস্যা। আমরা আমাদের পক্ষ থেকে দায়িত্বের কোন ত্রুটি রাখেনি আমরা চেষ্টা করছি ঘটনার সুষ্ঠু সমাধানের।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।