কুষ্টিয়ায় খেলাফত যুব মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিনিধি ॥ ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে সদর শাখা খেলাফত যুব-মজলিস। গতকাল রবিবার (২৫ আগস্ট) আসর নামাজ শেষে কুষ্টিয়ার বড় বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল টি শুরু হয়, পরে শহরের ৫ রাস্তার মোড়ে (বর্তমান শহিদ চত্বর ) এসে সংক্ষিপ্ত আলোচনা সভা ও  দোয়া মাহফিলের মাধ্যমে শেষ হয়।

 

কুষ্টিয়ায় খেলাফত যুব মজলিসের বিক্ষোভ

কুষ্টিয়ায় খেলাফত যুব মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

এতে আলেম সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। বাংলাদেশ খেলাফত যুব মজলিস কুষ্টিয়া সদর শাখার সভাপতি মাওলানা শারাফাত হুসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ তরিকুল ইসলামের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক  মাওলানা আবদুল রাজ্জাক, মুফতি সানাউল্লাহ সাহেব, প্রচার সম্পাদক মোঃ ফয়সাল , ইসলামী বিশ্ববিদ্যালয় খেলাফত ছাত্র মজলিসের সভাপতি হাফেজ মাওলানা সাদিক আহমেদ, মোহাম্মদ তুজাহান, মোহাম্মদ রাসেল, হাফেজ মুসা, মাওলানা কামরুল হাসান, মাওলানা খালিদ সহ অন্যন্যরা।

সংক্ষিপ্ত সভায় বাংলাদেশ খেলাফত যুবমজলিসের বক্তারা বলেন, ভারত আমাদের প্রকাশ্য শত্রু, ভারত আমাদের দেশকে তাদের একটা অঙ্গ রাজ্য বানাতে চায়, কিন্তু আমাদের শরীরে রক্ত থাকা অবস্থায় এটা সম্ভব না। ভারত যে পানি আগ্রাসন চালিয়েছে তার জবাব দিতে হবে। আমরা  ১৯৫২ সালে ভাষার জন্য রক্ত দিয়েছি, ১৯৭১ সালে দেশ স্বাধীন করার জন্য রক্ত দিয়েছি, ২০২৪ সালে দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য রক্ত দিয়েছি, পরিস্কার করে বলতে চাই ভারতের আগ্রাসন থেকে দেশ বাঁচাতে যদি আবার প্রয়োজন হয় আমরা রক্ত দিতে প্রস্তুত আছি। বক্তরা দেশ বাসীকে ভারতীয় পণ্য বর্জন করার আহ্বান জানায়। সভা শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ তরিকুল ইসলাম।

 

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।