বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

নিজ সংবাদ ॥ বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় শহরের কুঠিপাড়ায় অবস্থিত মমতাজুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে নতুন কমিটি অনুমোদন পরবর্তী এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ- সভাপতি মুফতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক হাফেজ আরিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হাকিম, প্রচার সম্পাদক মাওলানা ইলিয়াস শাহ। 

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা মামুনুল হক সাহেবের আপোষহীন বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলার বুকে গণ জোয়ার তৈরি হয়েছে। এখন সকলেই বাংলাদেশ খেলাফত মজলিসের দিকে ঝুঁকছে। এই মুহুর্তে আমরা জেলা শাখার অনুমোদন পেয়েছি। আশা করি আমাদের কুষ্টিয়াতেও খেলাফত মজলিসের যথেষ্ট কাজ হবে। প্রসঙ্গত আল্লামা মামুনুল হকের নিকট থেকে শপথ গ্রহণ করার মাধ্যমে উপরোক্ত নেতৃবৃন্দ দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।