কুষ্টিয়া সীমান্তে সর্তকতা জারি করলো বিজিবি

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া সীমান্তে সর্তকতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানিয়েছেন, ‘বাংলাদেশি জনসাধারণকে সীমান্তের অপর প্রান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত প্রাণহানিকারক পরিস্থিতি থেকে নিরাপদ থাকতে অবৈধভাবে অথবা অসতর্কতাবশত সীমান্ত অতিক্রম করার প্রচেষ্টা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। প্রসঙ্গত, কুষ্টিয়া জেলা সীমান্তবর্তী উপজেলা দৌলতপুর। দৌলতপুর উপজেলার আয়তন ৪৬১ বর্গ কিলোমিটার। এর মধ্যে ৪৬.৬৯ কিলোমিটার সীমান্ত এলাকা আছে।

এর উত্তরে বাঘা ও লালপুর, দক্ষিণে গাংনী ও মিরপুর, পূর্বে ভেড়ামারা ও মিরপুর উপজেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ।

Tags :

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।