শোভাযাত্রা নিয়ে খুলনা বিভাগীয় সমাবেশে অধ্যক্ষ সোহরাব উদ্দিন  

নিজ সংবাদ ॥ বিএনপি আহ্বানে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে খুলনা বিভাগীয় সমাবেশে সোনাডাঙ্গা থেকে কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের শোভাযাত্রা নিয়ে শিববাড়ি মোড়সংলগ্ন সমাবেশস্থলে পৌঁছান।

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপি আহ্বায়ক বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও শহর বিএনপির সাধারণ সম্পাদক এ কে বিশ্বাস বাবু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি সহ কুষ্টিয়া জেলার বিভিন্ন ইউনিট বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। তীব্র রোদ উপেক্ষা করে মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে উল্লাস করছেন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এর আগে কুষ্টিয়া থেকে শতাধিক গাড়ি বহর নিয়ে সোনাডাঙ্গা পৌঁছায় নেতৃবৃন্দ।  

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।