কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহত ২

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া কুমারখালী শিলাইদহ কসবা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে ২ জন আহত হয়েছেন।  দুই জনের অবস্থা গুরুতর। গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, কসবা গ্রামের বজলুর রহমান স্ত্রী সেলিনা খাতুন, (৫৫) জলিল এর ছেলে দুলাল শেখ (৩৫)। আহত সেলিনা খাতুন বলেন, পূর্ব শত্রুতার জেরে আব্দুল রাজ্জাক এর ছেলে, মোঃ আসাদ (২৫) নিজামউদ্দিন এর ছেলে, মুনসুর ( ৩৫) রিহাস এর ছেলে সাকিব ।

সবাই অতিরিক্ত ভাবে আমাদের উপর হামলা চালিয়ে। আমাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিকুল ইসলাম বলেন, এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।