খোকসায় পুলিশের হাতে দুই চোর গ্রেপ্তার 

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে খোকসা থানার পুলিশ। তাদের বিরুদ্ধে চুরির মামলা রয়েছে। গ্রেপ্তার মোক্তার হোসেন (৩০) রাজবাড়ীর কালুখালী উপজেলার সাদারচর গ্রামের মৃত হাফেজ খাঁ এর ছেলে এবং নূর আলম (৩৬) নারায়নগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার পশ্চিম মাসডাইল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার খোকসা থানায় নিয়মিত মামলার এজাহার নামীয় চুরি মামলার আসামি মুক্তার ও নূর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমানের দিকনির্দেশনায় ও খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মইনুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় মুক্তার ও নূর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল কারাগারে পাঠানো হয়।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।