মিরপুর উপজেলা নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ড এর মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞা

রঞ্জুউর রহমান ॥ গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর বারোটায় মিরপুর উপজেলায় বহলবাড়িয়া,তালবাড়িয়া সাহেবনগর গ্রামে পায়ে হেঁটে পদ্মা পাড়ের ভাঙন পরিদর্শন করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞা। এসময় তিনি বহলবাড়িয়া এবং তালবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের খোঁজ-খবর নেন। নদী ভাঙনের শিকার মানুষদের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়ে তিনি সংশ্লিষ্টদের ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা ও স্থায়ী বাধের কাজ দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়া এর নির্বাহী প্রকৌশলী (পুর) মোঃ রাশিদুর রহমান, ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার শাজাহান সিরাজ এবং নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটির আহবায়ক অপুসহ, নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ এবং পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তাসহ স্থানীয় জনসাধারণ। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞা বলেন, পদ্মা নদীর তীব্র ভাঙ্গন ঠেকাতে তাৎক্ষণিকভাবে আমারা আপদকালীন কাজ শুরু করে ভাঙ্গন ঠেকাতে চেষ্টা করছি। এই ভাঙ্গনে বহলবাড়িয়া, সাহেবনগর মির্জানগর ও তালবাড়িয়া অংশে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। সাহেবনগর অংশে ৯ কিলোমিটার এবং অন্য আর এক জায়গায় ১.৫ কিলোমিটার কাজে সর্বমোট ১৮টি ওয়ার্ক অর্ডার আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি। এসব ঠিকাদারদের কাজ খুব শীঘ্রই শুরু হবে আর যে সকল কাজ এখনো প্রসেসিং আছে তা যেন দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণ করে তাদের ওয়ার্ক অর্ডার দিয়ে দ্রুত সময়ের মধ্যে যেন তারা স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু করে এমন নির্দেশনা দেওয়া আছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।