ভেড়ামারায় বাকপ্রতিবন্ধী কিশোরীকে তুলে নিয়ে রাতভর ধর্ষণ

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে রাতভর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভোররাতে মেয়েটিকে রেলস্টেশনের পাশে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন ওই কিশোরীর বাবা। অভিযোগ সূত্র জানায়, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী এলাকায় একটি বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল। সেখান থেকে ফেরার পথে গত শনিবার সন্ধ্যার পূর্বে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেইন রোড থেকে অজ্ঞাত পরিচয়ের

এক ব্যক্তি মোটরসাইকেল থামিয়ে ওই কিশোরীকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজখবর করেও ওই কিশোরীর সন্ধান মেলাতে পারেনি। পরে ভোররাতে ভেড়ামারা রেলস্টেশনসংলগ্ন স্থান থেকে উদ্ধার করা হয়।ধারণা করা হচ্ছে, কোনো অজ্ঞাত স্থানে ওই কিশোরীকে রাতভর ধর্ষণ শেষে স্টেশনসংলগ্ন এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।ভেড়ামারা থানার ওসি শেখ শহীদুল ইসলাম জানান, ওই কিশোরীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার ব্যবস্থার পাশাপাশি আসামি শনাক্তের কাজ শুরু করেছে পুলিশ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।