রোটারি ক্লাব অব কুষ্টিয়ার ৩৯৬তম সভা অনুষ্ঠিত

নিজ সংবাদ ॥ রোটারি ক্লাব অব কুষ্টিয়ার ৩৯৬তম নিয়মিত সভা ক্লাবের সভাপতি কে এম রুয়াইম রাব্বির সভাপতিত্বে গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় সানআপ স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়। রোটারি প্রত্যয় পাঠ করেন সার্জেন্ট-এট-আর্মস রোটাঃ মোঃ ফখরুল আলম মিলন। ক্লাবের সেক্রেটারি সাব্বির আল আনছারী তার রিপোর্ট দেন। ক্লাব ট্রেইনার মোঃ ওবাইদুর রহমান ক্লাবের প্রাক্তন সভাপতি রোটাঃ আকাম উদ্দীনের স্ত্রী মাজেদা খাতুনের ৩য় মৃত্যুবার্ষিকী ও রোটাঃ এস এম সালাউদ্দিন কাদের শিমনের সুস্থতা কামনা করে মুনাজাত করেন।

র‌্যাফেল ড্র পুরস্কার পান পার্টনার-ইন-সার্ভিস ডাইরেক্টর রোটাঃ আকাম উদ্দীন ও সার্ভিস প্রজেক্ট কমিটির চেয়ারম্যান রোটাঃ জাহিদ চৌধুরী। বক্তব্য রাখেন চার্টার সেক্রেটারি রোটাঃ ফরহাদ আলী খান, রোটাঃ হাজী মোঃ রফিকুল আলম টুকু, রোটাঃ প্রফেসর অজয় মৈত্র, রোটাঃ গোপা সরকার, রোটাঃ জেসমিন হোসেন মিনি প্রমুখ। ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট রোটাঃ হাজী মোঃ রফিকুল আলম টুকু, রোটাঃ মোঃ ফখরুল আলম মিলন ও রোটাঃ প্রফেসর অজয় মৈত্রের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানানো হয়।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।