কুমারখালীতে দুইজনকে জেল জরিমানা

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীর চাঁদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো.রাশেদুজ্জামান তুষারের সিল ও সই জাল করে ওয়ারিশ সনদ তৈরির অপরাধে রাসেল মিয়াকে (৩৭) সাত দিনের কারাদণ্ড এবং মো. নাজিমুদ্দিনকে (৩১) এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল পৌণে ৪ টার দিকে পান্টি বাজার এলাকায় উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে তাঁদের এ দণ্ড দেন। জালিয়াতি ও পর্নোগ্রাফি আইনে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। আদালত পরিচালনায় সহযোগীতা করেন পান্টি ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. মফিজ উদ্দিন। দণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার চাঁদপুর ইউনিয়নের গোবরা গ্রামের শামসুল আলমের ছেলে রাসেল মিয়া ও আবুল হেসেনের ছেলে মো. নাজিমুদ্দিন।

আদালত সুত্রে জানা যায়, আজ দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে নাজিমুদ্দিনের নামজারী শুনানী ছিল। তিনি পান্টি বাজারের রাসেল মিয়ার কম্পিউটার দোকান থেকে চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরর সিল ও সই জাল করে একটি ওয়ারিশ সনদ তৈরি করে শুনানীতে জমা দেন। সনদটি সন্দেহজনক হওয়ায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে জাল সনদের সত্যতা পাওয়া যায় এবং রাসেল মিয়ার কম্পিউটারে অসংখ্য পর্নোগ্রাফি ভিডিও পাওয়া যায়। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাসেলকে সাত দিনের কারাদণ্ড এবং নাজিমুদ্দিনকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এ তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত বলেন, এক ইউপি চেয়ারম্যানের সিল – সই জালিয়াতি করায় এবং কম্পিউটারে পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষণ করায় একজনকে সাত দিনের কারাদণ্ড এবং একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।